জননেতা নুরউন নবীর প্রয়াণ দিবসে মানবিক উদ্যোগ :নানা আয়োজনে চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

জননেতা নুরউন নবীর প্রয়াণ দিবসে মানবিক উদ্যোগ :নানা আয়োজনে চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর মরহুম নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৫ জুলাই ২০২৬)। বিশিষ্ট এই রাজনৈতিক ব্যক্তিত্ব ও জননেতার প্রয়াণ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছেন তাঁর পরিবার এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, বিশেষ দোয়া মাহফিল, এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

নুরউন নবী দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যশোর জেলার রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করেন। যশোর সদর উপজেলা বিএনপির সভাপতির গুরুদায়িত্ব পালনকালে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং দীর্ঘ চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহযোগী হিসেবে সমধিক পরিচিত ছিলেন। দলের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি ছিলেন আপসহীন। সাংগঠনিক দক্ষতা, আদর্শনিষ্ঠ অবস্থান এবং দলের প্রতি অবিচল আনুগত্যের কারণে তিনি যশোরের নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

কেবল দলীয় রাজনীতি নয়, জনপ্রতিনিধি হিসেবেও এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠন, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা মরহুম নুরউন নবীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন।

ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর বড় ছেলে খুরশিদ আলম বাবু বর্তমানে যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। যশোর শহরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নুরউন নবীর অবদান এবং তাঁর আদর্শিক পথচলা এখনো এলাকার মানুষের কাছে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *