চ্যাম্পিয়ন ইছাপুর ও পুড়াপাড়া

 চ্যাম্পিয়ন ইছাপুর ও পুড়াপাড়া

জাহিদ হাসান সোহান, চৌগাছা :
যশোরের চৌগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। এতে বালক বিভাগে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চৌগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনালে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে, বালিকা বিভাগে সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিজয়ীরা এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

​খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান ও সহকারী সেক্রেটারি কামাল আহমেদ।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ক্রীড়া সংগঠক মঈন উদ্দিন এবং চৌগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *