৩৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার ১

৩৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার ১

চৌগাছা (যশোর) প্রতিবেদক:

যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ মো. হান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পুড়াপাড়া (খালপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নান ওই এলাকার মৃত আঃ রহমান আব্দুল মিস্ত্রির ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই জি.এম. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুড়াপাড়া টু আন্দুলিয়াগামী পাঁকা রাস্তার উত্তর পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি হান্নানের চায়ের দোকানের সামনে থেকে তাকে ৩৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

​এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’ ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *