স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য জননেতা অনিন্দ্য ইসলাম অমিত-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (৮ মে ২০২৬) যশোর শহরের লাল দিঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপি কার্যালয় ও এর আশপাশ এলাকায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রতিমন্ত্রী নেতাকর্মীদের দেশপ্রেম ও নিষ্ঠার সাথে ছাত্র রাজনীতি করার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলা শাখার এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক: কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব: শাহ নেওয়াজ ইমরান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: বেনজির বিশ্বাস।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।
উদ্বোধনী শুভেচ্ছা বিনিময়ের সময় জেলা ও নগর বিএনপি এবং ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটির মাধ্যমে যশোরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন নেতাকর্মীরা। ছবি সংগৃহীত।

