অভয়নগরে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

অভয়নগরে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলী কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুন্দলী এলাকার পিয়াল মল্লিক বাজারে কেনাকাটা করতে গিয়ে মোটরসাইকেল রেখে যান। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলের লক ভেঙে নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।

আহত ব্যক্তির নাম তৌহিদ সরদার (৩০)। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার বাসিন্দা। গণপিটুনিতে তার মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, গণপিটুনির শিকার যুবকের শারীরিক অবস্থা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। মোটরসাইকেল চুরির চেষ্টা এবং গণপিটুনির সামগ্রিক বিষয় বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *