স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর মসজিদ বাজারে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বাজার ব্যবসায়ী বৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালি মডেল থানার (তদন্ত) কাজী বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝুমঝুমপুর মসজিদ বাজার কমিটির সভাপতি মোঃ রহমত উল্লাহ। এসময় বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” তারা যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১২ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,সেক্রেটারি রবিউল ইসলাম,বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

