রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২০ মে -২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও আগামী ২২ মে (শুক্রবার) অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে ঝিনাইদহ-৩ আসনে সাজ সাজ রব পড়ে গেছে। কর্মসূচিকে সফল ও সর্বজনীন করার লক্ষ্যে আজ ঝিনাইদহে স্থানীয় নেতা-কর্মীদের এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঝিনাইদহ-৩ আসনের এনসিপি অ্যাম্বাসেডর মো. হৃদয় আহমেদের সভাপতিত্বে ও নির্দেশনায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা যুগ্ম-সমন্বয়কারী আরিফিন কায়সার, জেলা যুগ্ম-সমন্বয়কারী আলাউদ্দিন জোয়াদ্দার, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিব, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, কোটচাঁদপুর উপজেলা শাখার এনসিপি নেতা আনোয়ার হোসাইন এবং জেলা এনসিপির সদস্য হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের আরও অনেকে।
সভায় নেতৃবৃন্দ জানান, আগামী ২২ মে ঝিনাইদহে এনসিপি-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ— নাসির উদ্দিন পাটোয়ারী, ইসহাক সরকার, মহিউদ্দিন রনি, কাফি-সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। ওইদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হবে। বিশেষ করে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার যারা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে আগ্রহী, তাদের দ্রুত যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর মো. হৃদয় আহমেদ বলেন, “জনগণের অধিকার আদায়, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মাধ্যমে একটি সমৃদ্ধ ঝিনাইদহ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এবং নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার শাসন প্রতিষ্ঠা করতে আমরা এনসিপির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করার জন্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন। ২২ মে’র কর্মসূচিটি ঝিনাইদহের রাজনীতিতে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন রাজনৈতিক ধারা ও জনসেবার লক্ষ্য নিয়ে আয়োজিত আগামী ২২ মে-এর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ফাইল ছবি।


