রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে কোটচাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর প্রশাসক এবং কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির সভাপতি দীপা রাণী সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রীয় ঈদগাহের খতিব হযরত মাওলানা বাহারুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত আনছার উল্লাহ,কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সভাপতি মোঃ ইলিয়াস,বিশিষ্ট আলেম হযরত মাওলানা শরিফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হুসাইন, জামায়াতে ইসলামীর পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাউয়ুম,কোটচাঁদপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ও দ্বিতীয় জামাতের খতিব হযরত মাওলানা সিরাজুল ইসলাম,মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. সুলতান আহমেদ, এনসিপি নেতা হৃদয় আহমদ, বিএনপি নেতা শহীদুল ইসলাম
সিনিয়র সাংবাদিক ও কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির সদস্য রফিক মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, এবার কোটচাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহে (কামিল মাদ্রাসা মাঠ) ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এর মধ্যে প্রথম জামাতে ইমামতি করবেন কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ বাহারুল ইসলাম এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাদ্রাসার হেড মুহাদ্দিস হযরত মাওলানা সিরাজুল ইসলাম।
প্রস্তুতিমূলক সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ হযরত মাওলানা মোঃ বাহারুল ইসলাম। ছবি সংগৃহীত।


