২০১৬ সালে সৎ মাকে হত্যার পর এবার নিজ মাকেও কুপিয়ে হত্যা!

২০১৬ সালে সৎ মাকে হত্যার পর এবার নিজ মাকেও কুপিয়ে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

ধারালো অস্ত্র দিয়ে নিজের জন্মদাত্রী মাকে নৃসংশভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত ১০ বছর আগে (২০১৬ সালে) একইভাবে নিজের সৎ মাকেও কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে ফরিদপুর শহরতলীর বায়তুল আমানের রহমত মোল্যারডাঙ্গী এলাকায় মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত সামেলা বেগম (৬০) ওই এলাকার মৃত শেখ আকবরের স্ত্রী। তাঁর ছোট ছেলে অভিযুক্ত রাহিম শেখের (৩০) বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

স্থানীয় অধিবাসী ও পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, অভিযুক্ত রাহিম দীর্ঘদিন ধরে চরম মানসিক বিকারগ্রস্ত ও ইয়াবাসহ বিভিন্ন প্রাণঘাতী মাদকে আসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় সামান্য তুচ্ছ কারণে প্রায়শই মায়ের সাথে তাঁর ঝগড়াবিজাদ হতো। এমনকি দিনকয়েক আগেও তিনি নিজের মাকে শ্বাসরোধ করে মেরে ফেলার অপচেষ্টা চালান।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বাড়িতে অন্য কোনো সদস্য না থাকার সুযোগে রাহিম ধারালো অস্ত্র নিয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং উপুর্যপুরি কোপাতে থাকেন। এতে সামেলা বেগমের মাথার খুলি কেটে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

এলাকাবাসী আরও জানান, ২০১৬ সালে নিজের সৎ মাকেও একইভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছিলেন এই রাহিম। ওই ঘটনায় তিনি প্রায় ৬ বছর জেল খাটেন। পরবর্তীতে তাঁর বাবা তাঁকে জামিনে মুক্ত করে আনেন। তবে কারাগার থেকে বেরিয়ে তিনি পুরোদমে ইয়াবাসেবী হয়ে পড়েন। পুলিশ অভিযানকালে রাহিমের শোবার ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম আলামত হিসেবে উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ১০ বছর আগে সৎ মাকে হত্যার দায়ে ৬ বছর কারাগারে থাকা ওই যুবক জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ায়। স্বজনরা দাবি করছেন তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।”

তিনি আরও জানান, নিহতের ঘর থেকে উদ্ধার করা মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং ঘাতক রাহিম শেখকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম জোর অভিযান শুরু করেছে। প্রতীকী-ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *