২০০০ পিস ট্যাপেন্টাডলসহ সাতক্ষীরার যুবক আটক

২০০০ পিস ট্যাপেন্টাডলসহ সাতক্ষীরার যুবক আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র‌্যাব-৬।

শুক্রবার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ইকরামুল সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলার মোঃ হাবিবুর গাইনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল, কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে উক্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি লোকাল বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে যাত্রী ইকরামুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *