স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও অন্যান্য পণ্যসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি। শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভারতের কলকাতার বাসিন্দা মোহাম্মদ জাফর (৩২), মোহাম্মদ এজাজ (৪০) ও মোহাম্মদ সাব্বির (৩৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন


