১১ বোতল এস্কাফ সিরাপসহ রফিকুল গ্রেফতার

১১ বোতল এস্কাফ সিরাপসহ রফিকুল গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘এস্কাফ’ (Eskuf) সিরাপসহ মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল বুধবার (১ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটের দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের স্কুলপাড়া তিন রাস্তার মোড় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর (মাছ বাজারপাড়া) গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আকন্দবাড়ীয়া গ্রাম দিয়ে মাদকের একটি চালান পাচার হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই শামছুর রহমান ফোর্সসহ দ্রুত আকন্দবাড়ীয়া গ্রামস্থ স্কুলপাড়া তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর কৌশলে ওত পেতে থাকেন। সকাল ৮টা ২০ মিনিটের দিকে রফিকুল ইসলাম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে গতিরোধ করে। পরে উপস্থিত জনসম্মুখে তাঁর দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১ বোতল অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ হাজার টাকা।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, আটককৃত মাদকগুলো ভারতীয় সীমান্ত পার করে এনে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানের আলামত জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়েছে।

এই ঘটনায় এসআই মো. শামছুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *