স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ : ঝিকরগাছার যুবকের বিরুদ্ধে মামলা

স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ : ঝিকরগাছার যুবকের বিরুদ্ধে মামলা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের এক যুবকের বিরুদ্ধে তার স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান জীম (২৬), তিনি ঝিকরগাছার আব্দুল হামিদের ছেলে। আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয় এবং সম্পর্কের অবনতির কারণে তারা আলাদা বসবাস শুরু করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একসঙ্গে থাকাকালীন জীম কৌশলে তার স্ত্রীর নগ্ন ও অর্ধনগ্ন ছবি মোবাইলে ধারণ করে রাখেন। পরবর্তীতে তিনি একটি ফেসবুক পেজ খুলে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভুক্তভোগী স্ত্রীর দাবি, গত ৪ মে তাকে ফোন করে হুমকি দেওয়া হয় যে, বৈবাহিক সম্পর্ক বজায় না রাখলে আরও ব্যক্তিগত ছবি প্রকাশ করা হবে। এছাড়া হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের মাধ্যমেও আপত্তিকর ছবি পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আদালতের শরণাপন্ন হন।

ভুক্তভোগীর নালিশি অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালত মণিরামপুর থানাকে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ প্রদান করেছেন। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *