সুলতানপুর গ্রামে বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই আহত

সুলতানপুর গ্রামে বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের বটির আঘাতে মেজ ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত তানভীর (২৩) সালাউদ্দিনের ছেলে। তিনি সুলতানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই তানজিল (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায় সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তানজিল বটি দিয়ে তানভীরের গলার পেছনের দিকে কোপ দেন। এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়য়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *