সফল করতে সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

সফল করতে সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসন্ন জনসভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের এই জনসভা কেবল একটি সমাবেশ নয়, এটি হবে জনগণের স্বতঃস্ফূর্ত জাগরণের প্রতিফলন। যশোরের মাটি বিএনপির দুর্গ, আর সেই দুর্গ থেকে আমরা জনসভাকে সফল করার মাধ্যমে এক শক্তিশালী বার্তা দিতে চাই।” তিনি জনসভা সফল করতে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জনসভার দিন নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রচার-প্রচারণার বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি করা হয়। সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন। জনসভাকে কেন্দ্র করে যশোরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।

সদর উপজেলা বিএনপির নেতা আবদার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *