শার্শায় শিশু শিক্ষার্থীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শার্শায় শিশু শিক্ষার্থীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার রাতেই ওই যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকেলে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে শিশুটির মা শার্শা থানায় মামলা করে বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন।
আটক সম্রাট হোসেন (৩০) যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়াশোনা করে।
ওসি আরো বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল।এসময় তাদের প্রতিবেশি সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়।সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এব্যাপারে থানায় এজাহার দায়েরের পরপরই ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *