স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের চাঁচড়া রেলগেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ফাকলু শরিফ (৫০) চাঁচড়া রেলগেট এলাকার মৃত খলিল শরিফের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে সেলিম ডাক্তার (৪২), রাজু (৫০) ও মাসুদ নামে তিন ব্যক্তি ফাকলু শরিফের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

