যশোর বোর্ডে বাংলা ১ম পত্রে অনুপস্থিত ১,৪৪১ পরীক্ষার্থী

যশোর বোর্ডে বাংলা ১ম পত্রে অনুপস্থিত ১,৪৪১ পরীক্ষার্থী

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা (আবশ্যিক) ১ম পত্র (১০১) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট ১ লাখ ১১ হাজার ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১০ হাজার ৩০০ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের অধীনে ২৯৯টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) ১ম পত্রে ১ লাখ ১০ হাজার ৩০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
জেলাভিত্তিক অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হলো— খুলনায় ১৮,২৫৪ জন, বাগেরহাটে ৯,৩৬৬ জন, সাতক্ষীরায় ১১,৯২২ জন, কুষ্টিয়ায় ১৬,৩৬২ জন, চুয়াডাঙ্গায় ৭,২৮৯ জন, মেহেরপুরে ৪,৬৯৮ জন, যশোরে ১৮,৫৭১ জন, নড়াইলে ৪,৯২১ জন, ঝিনাইদহে ১২,৬৮৫ জন এবং মাগুরায় ৬,২৩২ জন।
বোর্ড সূত্র জানায়, সব কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *