স্ফুলিঙ্গ রিপোর্ট :
আলাদা আলাদা অভিযানে পুলিশ সদস্যরা ইয়াবা ও গঁাজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রির অভিযোগে দুই সহোদরসহ ৫ জন মাদককারবারীকে আটক করেছে। আটকৃতরা হচ্ছে সদর উপজেলার রাজারহাট (সীতারামপুর) গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে শফিকুল ইসলাম রিপন,শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ পিলুখান রোডের মৃত গোলাম রসুলের ছেলে সুমন ইসলাম,সদর উপজেলার পাগলাদাহ গামের জাকির গাজীর ছেলে সাদ্দাম গাজী ও শুকুর গাজী এবং যশোরে ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামের মৃত আঃ আলিমিয়ার ছেলে জামাল উদ্দীন। এঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা ৩টি মামলা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, পুলিশ মঙ্গলবার ১৯ মে বিকালে সিজিএম কোর্ট হাজত থানার ভিতরে ঝিকরগাছা থানার জিআর নং ৩৩/২৫, মূলে আসামী জামাল উদ্দীনকে হাজত খানার ভিতরে তার শরীর তল্লাশী চালিয়ে ২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অপরদিকে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ১৯ মে রাত ১০ টার পর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের জনৈক জাকির গাজীর বাড়ির সামনে দুই সহোদর ইয়াবা ও গঁাজা বিক্রি করার সমসয় সাদ্দাম গাজী ও শুকুর গাজীকে আটক করে। এ সময় তাদের দুই ভাইয়ের দখল হতে ১০পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গঁাজা উদ্ধার করে। কোতয়ালি থানা পুলিশ মঙ্গলবার ১৯ মে রাত ১১ টার পর শহরের বড় বাজার লোহাপট্টি একটি হোটেলের নিচ থেকে শফিকুল ইসলাম রিপন ও সুমন ইসলামকে ২২পিস ইয়াবাসহ আটক করে। গ্রেফতারকৃতদের কোতয়ালি থানা হাজতে রেখে মাদক আইনে মামলা দেন।বুধবার ২০ মে দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। ছবি সংগৃহীত।

