যশোরে ফেনসিডিল রাখার দায়ে ঝিকরগাছার মামুনের কারাদণ্ড

যশোরে ফেনসিডিল রাখার দায়ে ঝিকরগাছার মামুনের কারাদণ্ড

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ফেনসিডিল রাখার মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামের মামুন হোসেনকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মামুন হোসেন ছুটিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
মামলার বিবরণে জানা যায়,২০১৯ সালের ২ জুলাই বিকেলে শার্শা উপজেলার পাকশিয়া আইডিয়াল কলেজের সামনে এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন এসআই খাইরুল আলম ঘটনাস্থলে যান। পরে তিনি মামুন হোসেনকে হেফাজতে নেন। এ সময় তাঁর পকেট থেকে দুই বোতল এবং একটি প্রাইভেটকার তল্লাশি করে আরও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে মামুন হোসেনসহ তিনজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামুন হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন। তবে অপর আসামি গঙ্গানন্দপুর গ্রামের নিশান ও ইমরান হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *