স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অমল অধিকারী (সাহস)। অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডভোকেট দিনবন্ধু রায়।
এ ছাড়া কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক কিশোর কুমার বর্মন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট প্রতিভা বাগচি, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, সজীব কুন্ডু তপু, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, অধ্যাপক গোপিকান্ত সরকার, কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান। তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

