যশোরে চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের ৩ সদস্য আটক

শহিদ জয়:
যশোর শহরের শংকরপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী অনি ওরফে অনিক গ্রুপের তিন সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন শংকরপুর মেডিকেল কলেজপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর,বটতলা এলাকার মিজানুর রহমানের ছেলে ইমন হোসেন এবং খোলাভাঙা সার গোডাউন এলাকার আলমগীর সিদ্দিকীর ছেলে শাহনাম সিদ্দিকী লাবিব।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান বলেন,গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যশোর রেলস্টেশন এলাকা থেকে অন্তরকে আটক করা হয়। তিনি শংকরপুর এলাকায় সংঘটিত একটি লুটের মামলার প্রধান আসামি। গত সপ্তাহে ওয়াদুদ মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে চাঁদার দাবিতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল,গাড়ির কাগজ ও পাসপোর্টসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়। এর আগে একই মামলায় জিসান নামে আরেকজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান খান জানান,একই রাতে শংকরপুর বিদ্যুৎ অফিসের পেছনের সড়কে অভিযান চালিয়ে ইমন ও লাবিবকে আটক করা হয়। এ সময় অনিকসহ আরও কয়েকজন পালিয়ে যায়। আটক দুজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে অনিক গ্রুপের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় দ্রুত বিচার আইনে আলাদা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *