মাগুরার ডেকোরেটর ব্যবসায়ীর শাস্তির দাবিতে রাজপথে যশোরের ব্যবসায়ীরা

মাগুরার ডেকোরেটর ব্যবসায়ীর শাস্তির দাবিতে রাজপথে যশোরের ব্যবসায়ীরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী আদিত্য অধিকারীকে প্রাণনাশের হুমকি এবং ব্যবসায়িক মালামাল লুটের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির নেতাদের গালিগালাজের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত মাসুম বিল্লাহর অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যশোরের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টার্চ’-এর স্বত্বাধিকারী আদিত্য অধিকারীকে মাগুরার ডেকোরেট ব্যবসায়ী ও ‘শ্রাবণী ডেকোরেট’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ মোবাইল ফোনে প্রাণনাশ, মালামাল লুট এবং পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেন। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করলে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের হুমকি ও অপ্রীতিকর আচরণ ব্যবসায়ী সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি ইদ্রিস আলী ও হারুন অর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হীরা, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য সাংবাদিক শিমুল ভূঁইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৬ জুলাই আদিত্য অধিকারীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *