মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত এসআই শুভঙ্কর দত্তের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম ধনু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, শত্রুজিতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সময়ে অভিযান চালিয়ে জোকা উত্তরপাড়া গ্রামের মো. রিপন মোল্যা (৩০), মো. রুবেল মোল্যা (২৭) ও ইউসুফ মোল্লা (৩২)-কে দুই রোল গাঁজাসহ আটক করা হয়েছে।
এসআই শুভঙ্কর দত্ত জানান, শহিদুল ইসলাম ধনু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় ইয়াবার বড় ডিলার হিসেবে পরিচিত। এর আগেও তাকে একাধিকবার আটক করা হয়েছিল। জামিনে মুক্ত হয়ে পুনরায় এলাকায় এসে ইয়াবা ব্যবসা শুরু করে বলে জানান তিনি।
তিনি আরো বলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন স্যার মাগুরা কে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তাই মাদকের বিরুদ্ধে এইরকম অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


