মধ্যরাতে রণক্ষেত্র মিরপুর : দুইজন গুলিবিদ্ধ

মধ্যরাতে রণক্ষেত্র মিরপুর : দুইজন গুলিবিদ্ধ

স্ফুলিঙ্গ ডেক্স :

শুক্রবার মধ্যরাতে বিকট গুলির শব্দে কেঁপে উঠলো রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকা। আচমকা এই গোলাগুলির ঘটনায় অন্তত দুজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দিনগত রাত ১২টার দিকে হঠাৎ এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নিরবতা ভেঙে হঠাৎ বেশ কয়েকটি গুলির শব্দ ভেসে আসে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান।

খবর পেয়ে কাফরুল থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা স্বীকার করে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে দুই গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের পরিচয় কিংবা ঠিক কী কারণে এবং কাদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটলো—তা এখনো স্পষ্ট নয়। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অপরাধীদের শনাক্তে কাজ শুরু করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী নিহত : যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২

অঘটন ঘটার আগেই মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার!

কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

৩৫ মামলার আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রিজেন্টের সেই সাহেদ আবারো পুলিশের জালে

ইতিহাস পরিবহনের চলন্ত বাসে ধর্ষণচেষ্টা : জীবন বাজি রেখে লাফিয়ে বাঁচলেন তরুণী

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেফতার

মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ৭ মাসের কন্যাসন্তানকে আছড়ে হত্যা করলো বাবা!

সিআইডির জালে ভুয়া অকশন ডিপার্টমেন্টের ‘অপারেশন ম্যানেজার’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *