স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর পাঁচদিন ব্যাপী গৃহিত কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, চিত্রশিল্পী কৃষি গৌতম এবং শিল্পী সাদি তাইফ, কবি মিলা মাহফুজা, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি রাশিদা আখতার লিলি।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএসপির বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক কবি মঞ্জুয়ারা সোনালী।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএসপির সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন, উদযাপন পরিষদের সদস্য সচিব কবি অরুণ বর্মন, বকুল হক, ভদ্রাবতী বিশ্বাস, সঞ্জয় নন্দী, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায ছিলেন নান্দিক যশোর।
সভায় বক্তারা বলেন, বৈশাখী চিত্রাঙ্কন কেবল একটি ঋতু পরিবর্তনের ছবি নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার এক রঙিন ক্যানভাস। রঙের এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় নতুনের জয়গান।
প্রসঙ্গত. শিশুদের ছবিতে প্রকৃতি মানেই রঙের উৎসব। এখানে গাছপালা সাধারণত গাঢ় সবুজ, আকাশ উজ্জ্বল নীল এবং ফুলগুলো লাল, হলুদ বা বেগুনি রঙের হয়। এই উজ্জ্বল রঙগুলো শিশুদের মনের আনন্দ এবং প্রাণচাঞ্চল্যের প্রতিফলন ঘটানো হয়েছে। এক একটি ছবি মানে এক একটি বৈশাখ। শিশুদের ছবিতে প্রকৃতি কেবল একটি পটভূমি নয়, বরং এটি একটি জীবন্ত চরিত্র হিসেবে উপস্থিত থাকে, যা নির্মলতা এবং স্বাধীনতার প্রতীক।
আগামী ১৩ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব যশোরে আলোচনাসভা, পুরস্কার বিতরণ,ভাজপত্রের মোড়ক উন্মোচন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
ছবি-সংগৃহীত

