জাকির হোসাইন (তুষার) মহম্মদপুর, মাগুরা :
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে মহম্মদপুর থানা পুলিশ। বালিদিয়া বাজারের কামালের দোকানে এই বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই বালিদিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন মোঃ ইরান আলী (৩৫) পিতা-আঃ রহমান মোল্যা,জামাল মিয়া (৩০) পিতা-হারুন মিয়া, রাজ্জাক বিশ্বাস (২৮) পিতা-মোক্তার হোসেন, জিনজির মিয়া (৪৫) পিতা-দুলাল মিয়া, এরশাদ শেখ (৩০) পিতা-মৃত রফিক শেখ,রাজ্জাক মোল্যা (৩৫) পিতা-মৃত গোলাম রসুল,মানিক মিয়া (৩২) পিতা-সাহেব আলী,মতিয়ার রহমান (৪৫) পিতা-আঃ হামিদ মোল্যা,সালাউদ্দিন মোল্যা (১৮) পিতা-মোমিন মোল্যা,রাজ্জাক মিয়া (৩৭) পিতা-নেছার উদ্দিন মিয়া, তবিবার (৪০) পিতা-আতিয়ার মোল্যা, আরব আলী (২৮) পিতা-চাঁন মিয়া,ওহাব মৃধা (৪৫) পিতা-সলেমান মৃধা,বিল্লাল হোসেন (৩০) পিতা-শবদার মোল্যা,সাগর মিয়া (১৮) পিতা-হারুন মিয়া,এরশাদ মোল্যা (২২) পিতা-ফয়সাল মোল্যা।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ছবি প্রতিবেদক।


