বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার প্রস্তুতি সম্পন্ন

বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার প্রস্তুতি সম্পন্ন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলাকে ঘিরে নানা কর্মসূচির প্রস্তুতিমূলক কার্যক্রম দেখা যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি ২০ মে থেকে শুরু হয়ে আগামী ২২ মে পর্যন্ত চলবে।
আয়োজক সূত্র জানায়, মেলাকে ঘিরে একটি বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক-কৃষাণী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, কৃষিযন্ত্র ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *