প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের কেশবপুরের বায়সা গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. আব্দুল জলিল (৬২) গত ১৯ জুন পরিবারের সদস্যদের নিয়ে কুমিল্লায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে তিনি দেখেন, মূল গেটের তালা ভাঙা। এছাড়া দুটি কক্ষের দরজার আংটা উপড়ে ফেলা হয়েছে এবং ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় এলোমেলো অবস্থায় রয়েছে। ওয়ারড্রব, আলমারি ও টিনের বাক্সের তালা ভেঙে ভেতরে থাকা প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার ও ৮ থেকে ১০ হাজার টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *