পশ্চিমবঙ্গে মোদি ম্যাজিক : ১৬৯ আসনে এগিয়ে থেকে জয়ের দ্বারপ্রান্তে বিজেপি

স্ফুলিঙ্গ ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের জয়ের পথে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি ১৬৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত ১০৯টি আসনে লিড পেয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যেও বিজেপির আধিপত্য লক্ষ্য করা গেছে। আসামের ১২৬টি আসনের মধ্যে ৯৭টিতে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে কংগ্রেস মাত্র ২৪টি আসনে এগিয়ে আছে। তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে চিত্র ভিন্ন; তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য ১৪৮টি আসনের প্রয়োজন হলেও বিজেপি ইতিমধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বর্তমান ধারা বজায় থাকলে রাজ্যটিতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। ছবি সংগৃহীত।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *