নীলগঞ্জ থেকে কুখ্যাত রিপন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ১১টি মামলার আসামি এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে র‍্যাব-৬ সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাতক্ষীরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা অস্ত্র, মাদক, চুরি ও মারামারিসহ মোট ১১টি বিচারাধীন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রিপন হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থাকা ১১টি মামলার মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *