নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও ইউপি নির্বাচনে অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও ইউপি নির্বাচনে অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নারীর ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাঁচতে শেখা যশোরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

কর্মশালায় সভাপতিত্ব করেন আর নট এডুকেশন অ্যান্ড গ্রোথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপালী রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং অ্যাডমিন অফিসার রুহিদা নাসরিন।
বক্তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় সরকার নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *