স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ৭০ বোতল অবৈধ এসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় খানপুর গাজীর বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,চৌগাছা থানার এএসআই মো. মোফাজ্জেল হোসেন অভিযান চালিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ইন্তাদুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে থেকে ৭০ বোতল অবৈধ এসকাফ সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

