দামী ফোনের টাকা না পেয়ে ফাঁস দিলেন যুবক

দামী ফোনের টাকা না পেয়ে ফাঁস দিলেন যুবক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,  কলাপাড়া :
কলাপাড়ায় মায়ের কাছে স্মার্ট ফোন কিনতে চেয়ে আবদারের টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে শাকিল গাজী নামে  ২২ বছর বয়সী তরুণ। বৃহস্পতিবার(৭মে)রাত আড়াইটার দিকে উপজেলার চাকামইয়া ইউপির পশ্চিম চাকামইয়া গ্রামে তরুণের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবক শাকিল গাজী ওই গ্রামের  শাহআলম গাজীর ছেলে।
মৃতের বাবা শাহআলম গাজী জানান, আমার ছেলে বিবাহিত তাই তাকে একটি ইজিবাইক কিনে দিয়েছিলাম। কিন্তু সে ঠিকমতো তা পরিচালনা করতো না। উল্টো ঘরে তার স্ত্রীকে মারধর করত। বুধবার রাতের খাবার শেষে ওর মায়ের কাছে একটি স্মার্ট ফোনের আবদার করে।  কিন্তু হাতে টাকা না থাকায় পরে দেওয়ার কথা বলা হলে তার নিজের রুমে গিয়ে অভিমান করে বসে ছিল।  কিন্তু রাত আড়াইটার দিকে আমি প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হলে ঘরের পেছনে শাকিলকে আমগাছের সঙ্গে গলায় দড়িতে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ফোনের টাকা না পেয়ে অভিমানে এমনটা করেছে বলে জানান তিনি।
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার  বলেন, ভোররাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ফোন কেনার আবদার করে টাকা না পাওয়ায় অভিমানে সে গলায় ফাঁস দিয়েছে। আপাতত এতোটুকু জানতে পেরেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *