দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা শামীম নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে আবু নাসের শামীম নামে এক প্রবাসী বাংলাদেশি আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে দেশটির বারাখওয়ানাত নামক স্থানে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবু নাসের শামীম দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বারাখওয়ানাত এলাকায় অবস্থানকালে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

শামীমের অকাল মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

ছবি সংগৃহীত।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা

আরো পড়ুন

শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বনি আটক

‘দাই দাই’ গানে শাকিরার কোমর দুলানো ম্যাজিক দেখতে তৈরি বিশ্ব

নাইজেরিয়ায় একাধিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা : অপহৃত ৮০টিরও বেশি শিশু নিখোঁজ

১৭ বছরের কন্যাকে খুন করে মাটিচাপা দিলেন বাবা : অতঃপর স্ত্রীকে নিয়ে থানায় নাটক!

৪ বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণ! বিচার না পেয়ে দুই বোনের আত্মহনন

মালদ্বীপে ৫০ মিটার পানির নিচে প্রাণ হারালেন সামুদ্রিক বিজ্ঞানীসহ ৫ পর্যটক

চলন্ত স্লিপার বাসে তুলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *