ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল হাতিয়ার : মহম্মদপুরে আলোচনা সভায় সাংস্কৃতিক মন্ত্রী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে এক আলোচনা সভা ও সমন্বিত অভিযান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভাটি মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহা: শাহানুর জামানের সভাপতিত্বে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ গঠনমূলক ও সচেতনতামূলক বক্তব্য রাখেন ও জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। এসময় মহম্মদপুরে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করতে সকলেই মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *