চৌগাছায় গাছে তাল কাটতে উঠে মিলল লাশের সন্ধান

চৌগাছায় গাছে তাল কাটতে উঠে মিলল লাশের সন্ধান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় খালপাড় থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের শ্রীশ্রী জামিরা কালি মন্দিরের উত্তর পাশে কাঁধ বাড়ির খালের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাজল কুমার ঘোষ উপজেলার জামিরা (মিত্রপাড়া) গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দুপুর ও রাতে বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী রুপা ঘোষ ও মেয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের মাসুম নামে এক ব্যক্তি তাল কাটতে গাছে ওঠেন। এসময় খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ ও মাছি উড়তে দেখে নিচে নেমে গিয়ে কাজল কুমার ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, ‘কারেন্ট’ নামের বিষের বোতল, একজোড়া চটি স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টিস্যু পেপার ও নগদ ২০ টাকা উদ্ধার করেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজল কুমার ঘোষ নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *