গাছে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

 নিহত মিশাল ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে মিশাল তার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে তার ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই শক্তিশালী ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিশালের মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে মিশালের মরদেহ উদ্ধার করেন এবং তার গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মিশালের অকাল মৃত্যুতে কৃষ্ণনগর ও তার শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *