কালীগঞ্জে ইকো, উপমা ও সুমন ক্লিনিকসহ চারটিকে জরিমানা

কালীগঞ্জে ইকো, উপমা ও সুমন ক্লিনিকসহ চারটিকে জরিমানা

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ(ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মধুগঞ্জ বাজার ও মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ (ক্লিনিক্যাল) বর্জ্য উৎপাদনের দায়ে চার প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো– ইকো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফাতেমা (প্রা.) হাসপাতালকে ২৫ হাজার টাকা, উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং সিটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর-এর পরিদর্শক মো. মারুফ বিল্লাহ এবং কালীগঞ্জ থানা পুলিশ-এর একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *