এরশাদের ৯ বছরের আমলই ছিল দেশের স্বর্ণযুগ’: যশোরে জাতীয় পার্টির স্মরণসভায় বক্তাদের দাবি

এরশাদের ৯ বছরের আমলই ছিল দেশের স্বর্ণযুগ’: যশোরে জাতীয় পার্টির স্মরণসভায় বক্তাদের দাবি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য শ্রদ্ধা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতির শাসন আমলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খবির গাজীর সুনিপুণ পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় প্রধান অতিথিসহ অন্য বক্তারা হুসাইন মুহম্মদ এরশাদের ৯ বছরের দেশ পরিচালনার সময়কালকে বাংলাদেশের ইতিহাসের ‘স্বর্ণযুগ’ হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা দাবি করে বলেন, “হুসাইন মুহম্মদ এরশাদের সরকারের পর পরবর্তী সময়ে যারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারা দেশের অবকাঠামো ও জনকল্যাণে তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। এরশাদ সাহেবের দূরদর্শী নেতৃত্বের ফলেই দেশের উপজেলা পদ্ধতিসহ নানা যুগান্তকারী সংস্কার সম্ভব হয়েছিল।” আগামী দিনে দেশ ও সাধারণ মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে জাতীয় পার্টি আবারও দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, অধ্যাপক রেজাউল ইসলাম, আব্দুল রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ। এছাড়া বক্তব্য প্রদান করেন সাবেক যুব বিষয়ক সম্পাদক সৈয়দ বাবুল আক্তার, সদস্য আব্বাস উদ্দীন ও গোলাম কিবরিয়া এবং পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মুসা।

অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন— জেলা যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী এবং জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, জেলার সাবেক সদস্য লাল মোহাম্মদ ও কাজী মিজানুর রহমান মুকুল প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম হুসাইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মাজেদ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *