স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামে ইয়াবা বেচাকেনার সময় দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জঙ্গলবাধাল-খালঘাট এলাকার মৃত সুনু ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী ও মৃত মনির হোসেনের ছেলে মহাসিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জঙ্গলবাধাল গ্রামের একটি বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ব্যর্থ হন। পরে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।ফাইল ছবি


