অভয়নগর নওয়াপাড়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

অভয়নগর নওয়াপাড়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রাক চাপায় ওসমান ফকির (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে নওয়াপাড়ার নুরবাগ মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান ফকির অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত শরিফুল ফকিরের ছেলে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, দুপুরে নুরবাগ মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওসমান ফকির। এ সময় খুলনাগামী একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১৮৪০৯) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
ওসি আরো জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।  ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *