অবশেষে কোতোয়ালি থানা থেকে মুক্ত হলেন গ্লোবাল টিভির সাংবাদিক অভি

অবশেষে কোতোয়ালি থানা থেকে মুক্ত হলেন গ্লোবাল টিভির সাংবাদিক অভি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যশোরের কয়েকজন জ্যেষ্ঠ ও সম্মানিত সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও ও অপপ্রচার চালানোর অভিযোগে পুলিশ হেফাজতে গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম অভিকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে আটক করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে  সন্ধ্যায় কোতোয়ালি থানা থেকে তিনি মুক্তি পান।

পুলিশ ও স্থানীয় সাংবাদিক সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে যশোরের কয়েকজন প্রবীণ ও জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও মানহানিকর কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ করা হচ্ছিল। এই নোংরা প্রচারণার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ জড়িতদের আইনের আওতায় আনতে যশোর প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিক নেতাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে মূল সন্দেহভাজন হিসেবে আজ মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল ওবায়দুল ইসলাম অভিকে পুলিশ হেফাজতে নেয়।   ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *