অনুমোদন না থাকায় অনির্বাণ মডেল স্কুল সিলগালা 

অনুমোদন না থাকায় অনির্বাণ মডেল স্কুল সিলগালা 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু , কলাপাড়াঃ
পাঠদানে সরকারী অনুমোদন না থাকায়  কলাপাড়া পৌর শহরের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত অনির্বাণ মডেল স্কুল সিলগালা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।
এ সময় ইউএনও কাউছার হামিদ জানান, প্রতিষ্ঠানটির কর্নধার  মোঃ শাহিন ও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কয়েকজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে ওই শিক্ষার্থীরা চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। অতিরিক্ত টাকা নিয়ে কোচিং সেন্টারের মতো কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়া অন্য স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানো হতো। এটি প্রকৃতপক্ষে কোনো বৈধ স্কুল নয়, বরং একটি চক্রের কারসাজি বলে মনে হচ্ছে।”
ইউএনও বলেন, সরকারের বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ছবি প্রতিবেদক।

###

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *