স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিনুর ইসলাম ওরফে শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
ডিবি সূত্রে জানা যায়, মনিরামপুর থানাধীন ৯নং ঝাপা ইউনিয়নের ৭নং মনোহরপুর ও হানুয়ার ওয়ার্ড এলাকায় মো. তরিকুল ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শাহিনুর ইসলাম ওরফে শাহিন মনোহরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।


