৩০৫ পিস ইয়াবাসহ ফারুক আটক

 নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. ফারুক হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে বাগআঁচড়া আমতলার মোড় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। বুধবার (১ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব এই তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বাগআঁচড়া সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল আমতলার মোড়ে ওত পেতে থাকে। সন্দেহভাজন ফারুক হোসেনকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন শার্শার পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মোকসেদ গাইনের ছেলে।  জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ফারুককে রাতেই শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে র‍্যাবের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *