স্ট্যাম্প ঘরের পেছনে মিলল ফেনসিডিলের খালি বোতল!

স্ট্যাম্প ঘরের পেছনে মিলল ফেনসিডিলের খালি বোতল!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পরিদর্শন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। পরিদর্শনের সময় একটি স্ট্যাম্প ঘরের পেছন থেকে ১৫ থেকে ২০টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যাম্প ঘর, চায়ের দোকান ও হোটেল পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে নেতৃত্ব দেন বিজ্ঞ বিচারক শাহিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক লস্কার সোহেল রানা, আছাদুল ইসলাম, মো. মতিউর রহমান, সুধাংশু শেখর রায় এবং নেজারত শাখার বিচারক তুহিনুল ইসলাম।
পরিদর্শনের এক পর্যায়ে একটি স্ট্যাম্প ঘরের পেছনে আনুমানিক ১৫ থেকে ২০টি ফেনসিডিলের খালি বোতল পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়,আদালত প্রাঙ্গণে অবৈধ স্থাপনা ও অনিয়মের বিষয়গুলো পর্যালোচনার অংশ হিসেবেই এ পরিদর্শন পরিচালিত হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *