স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে জামাল (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে জখম করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে গ্রামের ১ নম্বর পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহত জামাল ওই গ্রামের বাসু মিয়ার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত সোহাগ (৪০) পূর্ব শত্রুতার জেরে ধারালো ছুরি দিয়ে জামালের বাম হাতের কব্জির ওপর কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আহত জামালের অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

