সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি

সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যবিপ্রবি সাংবাদিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় ১৫ থেকে ২০ জন সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ সাদীসহ অন্যান্য সদস্যরা। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *