রাজারহাটে রক্তক্ষয়ী সংঘর্ষ :হাসপাতালে ভর্তি ২

রাজারহাটে রক্তক্ষয়ী সংঘর্ষ :হাসপাতালে ভর্তি ২

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে হামলার ঘটনায় দুই ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেজাউল ইসলাম (৬০) ও বিল্লাল হোসেন (৪০)। তারা উভয়েই রামনগর এলাকার পরস্পর প্রতিবেশী।
স্থানীয়দের পক্ষ থেকে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের রাকিব (২৫), মানিক (২০) ও মিঠুন (৩০) নামে তিন ব্যক্তি লাঠি ও রড দিয়ে হামলা চালিয়ে রেজাউল ইসলাম ও বিল্লাল হোসেনকে আহত করেন। হামলায় তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্তক জখম হয়।
পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *